সন্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত পোপ দ্বিতীয় জন পল ও ২৩তম জনকে নতুন সন্ত ঘোষণা করেছেন পোপ ফ্রান্সিস। দুজনকে সন্ত ঘোষণার এই অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সামনে নতুন দুই পূর্বসূরিকে ‘সাহসী মানুষ’ বলে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে ইতালির প্রেসিডেন্ট জর্জিও নাপিলোতানো এবং বেলজিয়ামের রাজা ফিলিপ্পিসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অনেক নেতা উপস্থিত ছিলেন। নতুন দুই সন্তর প্রতি শ্রদ্ধা জানিয়ে পোপ ফ্রান্সিস তাঁদের ‘বিংশ শতাব্দীর পুরোহিত, যাজক ও পোপ’ বলে অভিহিত করেন। বিবিসি।