সন্ত হচ্ছেন পোপ দ্বিতীয় জন পল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় জন পল, ত্রয়োবিংশ জন
দ্বিতীয় জন পল, ত্রয়োবিংশ জন

পোপ দ্বিতীয় জন পলকে আগামী বছরের এপ্রিলে মরণোত্তর সন্ত করা হচ্ছে। গতকাল সোমবার ভ্যাটিকান এই ঘোষণা দিয়েছে। সমাজতন্ত্রের পতনে জন পলের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এর মাধ্যমে তিনি ত্রয়োবিংশ জনের কাতারে যাচ্ছেন।
২৭ বছর ধরে পোপের দায়িত্ব পালনকালে দ্বিতীয় জন পল পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেন। এ সময় তাঁর আশীর্বাদ লাভের আশায় লাখো ভক্ত সমবেত হতো। তিনি বিশ্ব শান্তির পক্ষে প্রচারণা চালিয়েছিলেন।
১৯২০ সালের ১৮ মে দক্ষিণ পোল্যান্ডের ক্রাকাউ শহরের কাছে দ্বিতীয় জন পলের জন্ম। মাত্র আট বছর বয়সে তাঁর মায়ের মৃত্যু হয়। পরে তাঁর বাবা তাঁকে লালন-পালন করেন। জার্মান ভাষার শিক্ষা দেন। ফুটবলে তালিম দেন। দ্বিতীয় জন পল ক্রাকাউ শহরের জাগিয়েলনিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। যুদ্ধের বীভৎসতা তাঁকে সন্ত জীবনের প্রতি আকৃষ্ট করে। প্রথমে বিশপের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সন্ত জীবনের দিকে অগ্রসর হতে থাকেন তিনি। ১৯৭৮ সালের অক্টোবরে ৫৮ বছর বয়সে পোপ নির্বাচিত হন। এরপর প্রথমেই তিনি পোল্যান্ড সফর করেন। সাবেক সোভিয়েত ইউনিয়নের হুঁশিয়ারি উপেক্ষা করে ১৯৭৯ সালে পোল্যান্ড সফরকালে লাখো শুভার্থীর সামনে মানবাধিকারের দাবিতে ভাষণ দেন। পোপ দ্বিতীয় জন পল ২০০৫ সালে মৃত্যুবরণ করেন।
পোপ ত্রয়োদশ জনের জন্ম ১৮৬১ সালে ইতালিতে। তিনি মারা যান ১৯৬৩ সালে। এএফপি।