সন্তানসম্ভবা কেট হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
images
images

সন্তানসম্ভবা ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ সোমবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, কেটকে একটি গাড়িতে করে ওয়েস্ট লন্ডনের সেন্ট ম্যারি হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় তাঁর সঙ্গে স্বামী প্রিন্স উইলিয়াম ছিলেন। রাজপরিবারের একজন মুখপাত্র জানিয়েছেন, সবকিছু ঠিক আছে। স্বাভাবিক আছে। সন্তান জন্মের পর রাজপরিবারের পক্ষ থেকে পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে। সেন্ট ম্যারি হাসপাতালের বাইরে কয়েক দিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমের কর্মীরা অপেক্ষা করছেন।