প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান সাবেক ক্রিকেট তারকা ইমরান খান বলেছেন, কেবল তাঁর দলই দেশটিতে থাকা সন্ত্রাসবাদের অবসান ঘটাতে পারে। খাইবার পাখতুনওয়া প্রদেশের মালাকান্দ জেলায় গত রোববার একটি জনসভায় তিনি এ কথা বলেন।ইমরান খান বলেন, পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনে পিটিআই বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে। তিনি শান্তির জন্য সোয়াত অঞ্চলের মানুষের ত্যাগের প্রশংসা করেন। তিনি বলেন, জঙ্গি সমস্যার সমাধান একমাত্র তাঁদের কাছে আছে। ডন।