সন্ত্রাসবাদ মোকাবিলার পথ খুঁজছে কানাডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদারনৈতিক পশ্চিমা দেশ হিসেবে পরিচিতি পাওয়া কানাডা এখন সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর হওয়ার উপায় খুঁজছে। একদিকে নাগরিক অধিকার সংরক্ষণের সঙ্গে জড়িত পক্ষগুলো, উদারনৈতিক রাজনৈতিক মহল এবং রক্ষণশীলদের টানাপোড়েন এ নিয়ে প্রকাশ্য
হয়ে উঠেছে।
লন্ডনে সাম্প্রতিকতম ভয়ংকর সন্ত্রাসী হামলা কানাডার নীতিনির্ধারকদের দুশ্চিন্তায় ফেলেছে। তাদের দেশ কখন এ ধরনের হামলার শিকারে পরিণত হয়। ব্রিটেনে সাম্প্রতিক বোমা হামলায় ২২ জন নিহত এবং অজানাসংখ্যক নিরীহ মানুষ আহত হয়।
সন্ত্রাসবিরোধী কাজে দক্ষ শক্তি হিসেবে ব্রিটেনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো জুড়ি নেই। তা সত্ত্বেও যদি ব্রিটেনে সন্ত্রাসী হামলা ঘটতে পারে, তবে কানাডাসহ যেকোনো স্থানে ঘটতে পারে। এমন আশঙ্কার মুখে ২০১৪ সালে কানাডায় সন্ত্রাসবিরোধী আইন পাস করা হয়। এ আইনে ব্যাপক নজরদারি এবং তথ্য বিনিময়ের ক্ষমতা দেওয়া হয়েছে। তবে নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), উদারপন্থী ও সিভিল সোসাইটি এ আইনের বিরোধিতা করে আসছে। তবে সংশোধনের প্রতিশ্রুতি পেয়ে বিরোধী গ্রুপগুলো এ-সংক্রান্ত বিলকে আইনে পরিণত করতে সম্মত হয়।
কিন্তু গত ২০ মাসেও উদারপন্থী সরকার আইনটির কোনো ধরনের সংশোধনী আনেনি। গত বছর জাতীয় নিরাপত্তা, তথা জননিরাপত্তা-সংক্রান্ত নীতিমালা পর্যালোচনা শুরু হয়। মে মাসে এর সারসংক্ষেপ প্রকাশ করা হয়। জরিপে অংশ নেওয়া অধিকাংশ কানাডাবাসী আইনটির বাতিলের পক্ষে মত দিয়েছেন। তাঁদের মতে, নিরাপত্তাবাহিনীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তাতে ব্যক্তি স্বাধীনতা ও অধিকার ক্ষুণ্ন হবে। এর ফলে উদারপন্থী সরকার উভয়সংকটে পড়েছে। মৌলবাদী উগ্রপন্থীরা এখন অনলাইনে বেশ তৎপর। রক্তক্ষয়ী হামলা চালাতে সন্ত্রাসীরা এখন আর লুকিয়ে থাকে না। কানাডীয় সরকার কি জনগণের নিরাপত্তা বিধানের ব্যাপারে আপস করতে পারে? তবে যেকোনো ধরনের কঠোর আইন থাকলেই সন্ত্রাস বন্ধ হবে, তেমন নিশ্চয়তা নেই।
তবে সন্ত্রাসবিরোধী মৌনভাষিতা পিচ্ছিল সময় অতিক্রমের কারণ বোধগম্য। কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অতীতে এ নিয়ে সমালোচনায় পড়েছিলেন। আমেরিকার বোস্টনে ম্যারাথন দৌড়ে হামলার পর তৎকালীন কানাডীয় প্রধানমন্ত্রী স্টিপেন হ্যাপার সন্ত্রাসের মূল কারণ খতিয়ে দেখার পরামর্শ দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী ট্রুডো হ্যাপারের কাছ থেকে শিক্ষা পেয়েছেন বলে মনে হয়। লন্ডনে সন্ত্রাসী হামলাকে ট্রুডো তীব্র নিন্দা জানান। কিন্তু নিন্দা এক কথা আর কঠোর পদক্ষেপ অন্য কথা। জাতীয় নিরাপত্তার প্রশ্নে এখন উদারপন্থীরা কি যথাযথ আলোচনার সাহস রাখেন? সরকারের দায়িত্ব এবং কানাডীয়দের সংবেদনশীলতাকে রক্ষা করতে সি-৫১ আইন এখন অতি জরুরি বলেই মনে হয়।
কানাডীয়দের রক্ষার উদ্দেশে প্রধানমন্ত্রী ট্রুডোর উদারবাদী সরকার ভালো কিছু করার সুযোগের মুখে এসে দাঁড়িয়েছে, যা জনগণ গ্রহণ করবে। যদি কানাডার জন্য সি-৪১ বিল যথার্থ মনে হয়, তবে তা গ্রহণ করাই উত্তম। সিভিল রাইটস গ্রুপ কী ভাবল তা বিবেচনায় না আনাই ভালো। এতে বিরোধী রক্ষণশীল দল বিরোধিতা করবে না বলে কানাডার রক্ষণশীল সংবাদমাধ্যম মনে করে।