সন্ত্রাসী তালিকায় মার্কিন তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় মার্কিন র‌্যাপ তারকা ওমর শফিক হাম্মামির নাম উঠেছে। গত বুধবার এই তালিকা প্রকাশ করা হয়। হাম্মামির বিরুদ্ধে অভিযোগ, তিনি র‌্যাপ-সংগীতের মাধ্যমে সন্ত্রাসের পক্ষে অপপ্রচার চালাচ্ছেন।আলাবামায় জন্ম নেওয়া এই শিল্পী বর্তমানে সোমালিয়ায় বসবাস করছেন বলে ধারণা করা হয়। এফবিআইয়ের বিশ্বাস, সোমালিয়াভিত্তিক আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত শাবাব বিদ্রোহীগোষ্ঠীর সঙ্গে জড়িত তিনি। সংগঠনটিকে ২০০৮ সালে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।এফবিআই বলেছে, আল শাবাব বিদ্রোহীগোষ্ঠী যুক্তরাষ্ট্র ও দেশটির স্বার্থসংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে। এএফপি।