সন্ত্রাসের দায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডাম ব্রুকম্যান
অ্যাডাম ব্রুকম্যান

অস্ট্রেলিয়ার একজন নার্স তুরস্ক থেকে স্বেচ্ছায় দেশে ফেরার পর তাঁকে সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত করা হয়েছে। অ্যাডাম ব্রুকম্যান নামের ওই নার্স বলেছেন, সিরিয়ায় মানবিক সাহায্য কার্যক্রমে অংশ নেওয়ার সময় তাঁকে ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে কাজ করতে বাধ্য করা হয়। ব্রুকম্যান তুরস্কের সরকারি কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। গত শুক্রবার দেশে ফেরার পর সিডনি বিমানবন্দরে তাঁকে আটক করা হয়। নতুন সন্ত্রাসবিরোধী আইনের আওতায় জেনেশুনে সন্ত্রাসবাদী সংগঠনকে সহায়তার অভিযোগ তোলা হয়েছে ব্রুকম্যানের বিরুদ্ধে। এ অপরাধের সর্বোচ্চ সাজা ২৫ বছর কারাদণ্ড।
বিবিসি