সন্ত্রাসের মামলায় অস্ট্রেলীয়র জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদের মামলায় জিতলেন এক অস্ট্রেলিয়ার নাগরিক ডেভিড হিকস। ২০০১ সালে আফগানিস্তান থেকে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির বিচার হচ্ছিল মার্কিন আদালতে। খবর বিবিসির।
হিকসকে সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করার বিষয়টি সর্বসম্মতিক্রমে খারিজ করে দেন মার্কিন সামরিক কমিশন পর্যালোচনা আদালত। পেন্টাগনের এক মুখপাত্র বলেছেন, এ রায়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকার আপিল করবে না।
ডেভিড হিকস গুয়ানতানামো বে কারাগারে বন্দী ছিলেন। ২০০৭ সালে সেখানকার সামরিক আদালতে সন্ত্রাসবাদীদের সহায়তা করার অভিযোগ স্বীকার করেন তিনি। মার্কিন সামরিক কমিশন পর্যালোচনা আদালত তাঁকে অভিযুক্ত করার বিষয়টি বাতিল করে বলেছেন, অভিযোগটি যুদ্ধাপরাধের না হওয়ায় সামরিক আদালতে এর বিচার হওয়া উচিত হয়নি। ২০০১ সালে আফগানিস্তান থেকে হিকসকে গ্রেপ্তার করা হয়।