প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাণে জড়িত থাকার অভিযোগে নাকুলা বাসেলি নাকুলা (৫৫) নামের এক ব্যক্তিকে গতকাল শনিবার জিজ্ঞাসাবাদ করেছে মার্কিন কর্তৃপক্ষ। তবে নাকুলা অভিযোগ অস্বীকার করেছেন।ইসলামবিরোধী ইনোসেন্স অব মুসলিমস চলচ্চিত্রের নির্মাতা হিসেবে স্যাম বাসিলের নাম আসছে। কিন্তু মার্কিন কর্তৃপক্ষ স্যাম বাসিল নামের কোনো চলচ্চিত্র নির্মাতার হদিস পায়নি। কর্তৃপক্ষের সন্দেহ, নাকুলা বাসেলি নাকুলাই স্যাম বাসিল ছদ্মনামে ওই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন।লস অ্যাঞ্জেলেস কাউন্টির আইন প্রয়োগকারী কর্মকর্তার দপ্তর থেকে জানানো হয়, নাকুলাকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সকালে নিজ বাড়ি থেকে আটক করে আনা হয়। তবে জিজ্ঞাসাবাদে নাকুলা জানান, তিনি কোনোভাবেই ইসলামবিরোধী এই চলচ্চিত্রের সঙ্গে জড়িত নন। তাঁর ইন্টারনেট বা এ-জাতীয় কোনো কিছু ব্যবহারের সুযোগ নেই। বিবিসি।