যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তকারী কর্মকর্তারা একজন সন্দেহভাজন ব্যক্তির ছবি খুঁজে পাওয়া গেছে বলে দাবি করছেন। নজরদারি ভিডিও ক্যামেরায় এসব ছবি ধারণ করা হয়। বোস্টন নগর পরিষদের প্রধান স্টিফেন মার্ফি বলেন, ঘটনাস্থলে গত সোমবার একজন ব্যক্তি একটি ব্যাগ ফেলে রেখে গিয়েছিলেন। দৃশ্যটি স্থানীয় এটি দোকানে স্থাপিত ক্যামেরায় ধরা পড়েছে। গোয়েন্দারা সেটি উদ্ধার করেছেন। তাঁরা ওই ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করছেন। সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তারের খবর সত্য নয় বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এক সংবাদ সম্মেলনে তারা জানায়, সরকারি সূত্রের বরাত ছাড়াই সংবাদমাধ্যমে এ ব্যাপারে বেশ কয়েকটি অসত্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিন্তু সত্যি কথা হলো, বোস্টনে হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। বোস্টনে জোড়া বিস্ফোরণে তিন ব্যক্তি সোমবার প্রাণ হারান। এ ছাড়া অন্তত ১৭০ জন ওই ঘটনায় আহত হয়। তাদের বেশ কয়েকজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিবিসি।