সন্দেহভাজন মার্কিন সেনার পরিচয় প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও শিশুসহ ১৬ জন আফগান নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন মার্কিন সেনার পরিচয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে। ওই সেনাকে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যানসাসের ফোর্ট লিভেনওয়ার্থ সেনা কারাগারে নেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৩৮ বছর বয়স্ক ওই সেনার নাম রবার্ট বেলস। তিনি মার্কিন সেনাবাহিনীর স্টাফ সার্জেন্ট। আফগানিস্তানে পাঠানোর আগে বেলসকে তিনবার ইরাকে পাঠানো হয়। নাম প্রকাশ না করে একজন মার্কিন সেনা কর্মকর্তা সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এএফপি, রয়টার্স।