সন্দেহভাজন ৬৫০০ ব্যক্তির ওপর তদন্ত করছে কানাডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডায় অভিবাসন গ্রহণকারী শতাধিক দেশের সাড়ে ছয় হাজার সন্দেহভাজন ব্যক্তির ওপর তদন্ত শুরু করেছে দেশটির সরকার। দেশটির অভিবাসনমন্ত্রী জেসন ক্যানি গত শুক্রবার এ কথা জানিয়েছেন।ভুয়া অভিবাসন ঠেকানোর ব্যাপারে কানাডা সরকারের প্রতিক্রিয়া জানাতে অভিবাসনমন্ত্রী জেসন ক্যানি শুক্রবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তিনি বলেন, কানাডার নাগরিকত্ব বিক্রির বিষয় নয়। অভিবাসনের ব্যাপারে কানাডা সরকার ও কানাডীয়রা উদার। কিন্তু তার অর্থ এই নয়, এই উদারতার সুযোগ নিয়ে ভুয়া কাগজপত্র তৈরি করে বা মিথ্যা তথ্য দিয়ে কেউ অবৈধভাবে কানাডার নাগরিকত্ব গ্রহণ করবে।কানাডার অভিবাসন বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে তারা চার হাজার ৪০০ ভুয়া অভিবাসীর সন্ধান পেয়েছে। ১৯৪৭ সালে কানাডিয়ান সিটিজেনশিপ অধ্যাদেশ চালু হওয়ার পর গত বছর পর্যন্ত মাত্র ৬৭ জন ভুয়া অভিবাসীর নাগরিকত্ব বাতিল করা হয়েছে।