প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডার অ্যালবার্টার এক ক্যাসিনোতে শুক্রবার গভীর রাতে দুই পুলিশকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তির মৃতদেহ পরে একটি খালি বাড়িতে পাওয়া গেছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বলেছে, শনিবার খুঁজতে খুঁজতে সেন্ট অ্যালবার্টের পূর্বে এক গ্রামীণ অঞ্চলে অবস্থিত বাড়িটিতে প্রবেশ করলে লাশটি পাওয়া যায়। পুলিশ ওই ব্যক্তির মৃত্যুর কারণ বলেনি। তবে বলেছে, গ্রেপ্তারের চেষ্টা করার সময় তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা বা গুলি ছোড়া—কোনোটাই করেনি পুলিশ। ওই ব্যক্তির গুলিতে আহত দুই পুলিশ সদস্যের একজনের অবস্থা গুরুতর। রয়টার্স