সপ্তাহের উক্তি

চলুন, আমরা ৭০ বছর ধরে চলা অস্বাভাবিক পরিস্থিতির অবসান ঘটাই। শুরু করি নতুন সম্পর্ক, যা অন্তত আগামী ৭০ বছরের জন্য স্থায়ী হবে।
রাশিয়ার ভ্লাদিভস্তক শহরে গত শনিবার কয়েকটি অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

জি-২০ নেতাদের ফাঁকা বুলি না আউড়ে সত্যিকারের কাজের কাজ করা উচিত। বৈশ্বিক অর্থনীতি আবার ঘুরে দাঁড়াচ্ছে। তবে এখনো অর্থনীতি ও বাণিজ্য নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে। চীনের হাংচৌ শহরে অনুষ্ঠিত দুই দিনের জি-২০ সম্মেলনের প্রথম দিনে গত রোববার ভাষণে স্বাগতিক দেশের প্রেসিডেন্ট শি জিনপিং

ভারত ও চীনকে অবশ্যই পরস্পরের আকাঙ্ক্ষা, উদ্বেগ ও কৌশলগত স্বার্থ বিবেচনায় নিতে হবে। জি-২০ সম্মেলনে যোগ দিতে গত শনিবার চীনের হাংচৌ গিয়ে সম্মেলনের আগে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আফগানিস্তানের সহায়তায় ভারত বেলুচিস্তানে সাবেক পূর্ব পাকিস্তানের মতো পরিস্থিতি তৈরি করছে। নিশ্চিতভাবেই পশ্চিমা শক্তি এর পেছনে আছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত রোববার এক সংবাদ সম্মেলনে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক

জাতীয় একটি সংবাদপত্রের এভাবে কাউকে দিয়ে অর্থের বিনিময়ে কাজ করানোর ঘটনাটি অত্যন্ত পীড়াদায়ক। যুক্তরাজ্যের একটি সংবাদপত্র এক খবরে যৌন কেলেঙ্কারির অভিযোগ তোলার প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের ভারতীয় বংশোদ্ভূত প্রভাবশালী লেবারদলীয় এমপি কিথ ভাজ

আমরা সমস্যার সঠিক সমাধান খুঁজে পাইনি। আশা করি, এই কমিশন এ বিষয়ে সহায়ক হবে। মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত উপদেষ্টা প্যানেলের বা কমিশনের প্রথম বৈঠকে গত সোমবার মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে রোহিঙ্গা সমস্যার পরিপ্রেক্ষিতে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি