সপ্তাহের উক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

পাকিস্তানে সিন্ধু নদের প্রতি ফোঁটা পানি যাওয়া থামিয়ে দেব
অভিন্ন নদটির পানিতে ভারতের কৃষকদের অধিকারের কথা উল্লেখ করে তা বন্ধের হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

লাখ লাখ জাল ভোট হিলারির বাক্সে পড়েছে
মোট ভোটের হিসাবেও জয়ী হওয়ার দাবি করে ডোনাল্ড ট্রাম্প

জন ব্রেনান
জন ব্রেনান

ইরানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাতিল করা হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় বোকামির কাজ
নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের বলা পরমাণু চুক্তি বাতিলের প্রসঙ্গে সতর্ক করে সিআইএর পরিচালক জন ব্রেনান

অমর্ত্য সেন
অমর্ত্য সেন

নোট বাতিলের সিদ্ধান্ত না বুদ্ধিদীপ্ত, না মানবিক
ভারত সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে অর্জন কম, কিন্তু ভোগান্তি বেশি হবে উল্লেখ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

মিট রমনি
মিট রমনি

এ শতকেও যুক্তরাষ্ট্র যে বিশ্বকে নেতৃত্ব দিতে চলেছে তা আমরা দেখতে চলেছি
প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পের সঙ্গে ভোজের পর সাংবাদিকদের মিট রমনি। তিনি নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্পকে ‘ঠকবাজ ও জোচ্চোর’ বলেছিলেন।