সপ্তাহের উক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রদ্রিগো দুতার্তে
রদ্রিগো দুতার্তে

কেউ যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাকে হেলিকপ্টার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব। আমি এটি আগেও করেছি
দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সতর্ক করতে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে

মায়াবতী
মায়াবতী

নিজের জাত ধর্মের প্রার্থীকে ভোট দেন
ধর্ম-জাতি-ভাষার ভিত্তিতে ভোট চাওয়া যাবে না—ভারতের সুপ্রিম কোর্টের রায়ের পরপরই বহুজন সমাজবাদী পার্টির নেতা মায়াবতী

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

নোট বাতিলের সিদ্ধান্ত কালোটাকা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কর ফাঁকির প্রবণতাকে ‘বিরাট এক ধাক্কা’ দিয়েছে
নববর্ষের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আঙ্গেলা ম্যার্কেল
আঙ্গেলা ম্যার্কেল

যখন আশ্রয়প্রার্থীরা সন্ত্রাসী হামলা চালায়, তখন এটি বিরক্তিকর হয়ে দাঁড়ায়
নতুন বছরের বার্তায় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল

শশীকলা নটরাজন
শশীকলা নটরাজন

আম্মার মতো হব
তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার (আম্মা) দল এআইএডিএমকেতে আনুষ্ঠানিকভাবে স্থলাভিষিক্ত হয়ে শশীকলা নটরাজন
আমি বরাবরই পুতিনকে অত্যন্ত স্মার্ট হিসেবে জানি

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

৩৫ জন রুশ গোয়েন্দাকে যুক্তরাষ্ট্রের বহিষ্কারের পাল্টা পদক্ষেপ রাশিয়া নেবে না জানালে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প