সপ্তাহের উক্তি

আমার
টুইট করতে ভাল্লাগে না
দিনের মধ্যে একাধিক টুইট করা, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প বৈধ প্রেসিডেন্ট নন
কংগ্রেস সদস্য ও বিশিষ্ট নাগরিক অধিকার নেতা জন লুইস
আমি আজন্ম কংগ্রেস, তাই নিজ ঘরে ফিরলাম
বছর দশেক বিজেপির রাজনীতি করে কংগ্রেসে যোগ দেওয়ার পর ভারতের সাবেক ক্রিকেটার

নভজোৎ সিং সিধু

পরিস্থিতির চরম অবনতি হলে প্রয়োজনে সামরিক শাসন জারি করব
মাদক সমস্যা মোকাবিলা প্রসঙ্গে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে

ট্রাম্পের ‘গোপন তথ্য’ রাশিয়ার কাছে আছে—এ অভিযোগ যাঁরা করেন, তাঁরা পুরোপুরি নির্বোধ
প্রত্যেক মার্কিন শতকোটিপতির ওপর রাশিয়া নজরদারি করে, তা বিশ্বাসযোগ্য নয় উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

বাহিনীর কোনো বিষয়ে অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে করলে শাস্তি
সেনাদিবসের অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত