সপ্তাহের উক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দুই অঙ্গরাজ্যে নিবন্ধনের বাইরে বেআইনি ভোট পড়েছে। এমনকি মৃত ব্যক্তিদের নামে ভোটার নিবন্ধনও হয়েছে।
নির্বাচনে ‘ভোট জালিয়াতি’ তদন্তের ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
কোনো সরকার, কোনো প্রধানমন্ত্রী জবাবদিহি বা চ্যালেঞ্জের বাইরে থাকার আশা করতে পারেন না
যুক্তরাজ্যের ব্রেক্সিট মামলার বাদী আর্থিক প্রতিষ্ঠানের কর্মী জিনা মিলার
নতুন হিটলারের জন্ম হতে পারে
জনসাধারণের আবেগ অনুভূতিকে পুঁজি করে গঠিত সরকার তথা লোকরঞ্জনবাদের ঝুঁকি প্রসঙ্গে পোপ ফ্রান্সিস
আমেরিকা কোনো ব্যক্তির একক প্রকল্প নয়। আমাদের গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী একমাত্র শব্দটা হলো ‘আমরা’
জাতির উদ্দেশে বিদায়ী চিঠিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
ট্রাম্প ইংরেজি ভাষার জাত মেরেছেন
ডোনাল্ড ট্রাম্পের অভিষেক ভাষণ শোনার পর যুক্তরাজ্যের রাজনীতিবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব জর্জ গ্যালাওয়ে
আমার প্রতি মোহগ্রস্ত ছিলেন ট্রাম্প
হলিউডের জনপ্রিয় সিরিজ টোয়াইলাইট তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট