সপ্তাহের উক্তি

ইরানিদের ভিসার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বর্ণবিদ্বেষমূলক
অস্কারের মনোনয়ন পাওয়ার পর এ অনুষ্ঠান বয়কট করে ইরানের জনপ্রিয় তারকা
তারানে আলিদুসতি

ট্রাম্প ভিসা না দিলে পাকিস্তানে উন্নয়ন হবে
ট্রাম্প প্রশাসন পাকিস্তানিদের ভিসার ওপর নিষেধাজ্ঞা দেবেন এ ধারণা করে পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ইমরান খান

বিশ্বের সবচেয়ে অরক্ষিত শিশু ও পরিবারগুলো থেকে মুখ ফিরিয়ে নেবেন না
শরণার্থী ও অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানানোর গৌরবের ইতিহাস রয়েছে উল্লেখ করে নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই

ধর্মবিশ্বাস যা-ই হোক না কেন, কানাডীয়রা আপনাদের স্বাগত জানাচ্ছে। বৈচিত্র্যই আমাদের শক্তি
শরণার্থী ও সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সাময়িক বন্ধের সিদ্ধান্তের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

আমার দেশকে অস্ত্রাগারে পরিণত করবেন না
ফিলিপাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনাদের অস্ত্র মজুত প্রসঙ্গে দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে

আন্দোলনে ভাঙচুর হলে সম্পদ জব্দ
নতুন আইন বিধানসভায় পাস হবে জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়

যুক্তরাষ্ট্রের ‘ভয়ানক বর্ণবাদী মনোভাব’ প্রমাণিত হয়ে গেছে
যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে ট্রাম্প প্রশাসনের সাময়িক নিষেধাজ্ঞার পর ইরানের পার্লামেন্টের স্পিকার
আলি লারিজানি