সপ্তাহের উক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকেরা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থারই অংশ। আমরা তাদের দুষ্কর্ম প্রকাশ করতেই থাকব
ফ্লোরিডার সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প ইইউর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, কিন্তু বিশ্বের প্রয়োজনেই ইইউকে দরকার
ইইউ আইনপ্রণেতাদের উদ্দেশে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

সিরিয়াল কিলার দুতার্তেকে ক্ষমতা থেকে টেনে নামাতে হবে
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে সম্পর্কে দেশটির সিনেটর লেইলা ডি লিমা

আমার বিকল্প নেতা নেই। আগামী নির্বাচনেও দাঁড়াব
৯৩ বছরে পা রেখে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে

আমি যখন ফেসবুক চালু করি তখন গোটা বিশ্বকে যুক্ত করার মিশন নিয়ে বিতর্ক ছিল না, কিন্তু এখন তা বিতর্কিত হয়ে উঠছে
দেশে দেশে বিশ্বায়নবিরোধী প্রবণতার জোয়ারে উদ্বেগ প্রকাশ করে ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ