সপ্তাহের উক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

আমরা বৈচিত্র্য রাখি, সব রকমের মেধাকে স্বাগত জানাই, বর্ণ-লিঙ্গ-জাতি অথবা বিশ্বাস-নির্বিশেষে সবাইকে মূল্যায়ন করি। এসবের জন্যই আমাদের দেশটা মহান হয়েছে।
যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসী হামলার ১৫ বছর পূর্তির প্রাক্কালে গত শনিবার প্রচারিত সাপ্তাহিক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

হিলারি ক্লিনটন
হিলারি ক্লিনটন

যদি কোনো কচ্ছপকে বেড়ার কাছে দেখতে পান, বুঝবেন, সেটা দুর্ঘটনাক্রমে সেখানে পৌঁছায়নি।
রুশরা ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করতে সাহায্য করছে কি না, এ প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার নিউইয়র্কে আকস্মিক সংবাদ সম্মেলনে হিলারি ক্লিনটন

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

অত্যন্ত সুরক্ষিত অবস্থায় থাকার কারণে হিলারি যদি এখন কাউকে গুলি করেন, তাহলেও কোনো বিচার হবে না। এখানে এই ২০ হাজার মানুষ এ দৃশ্য দেখলেও তাঁকে বিচারের মুখোমুখি করা যাবে না।
ফ্লোরিডায় এক নির্বাচনী সভায় গত শুক্রবার হিলারির তীব্র সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প

পার্ক গিউন-হি
পার্ক গিউন-হি

এই পারমাণবিক পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়ার শাসক কিম জং-উন বাতিকগ্রস্ত অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন।
গত শুক্রবার উত্তর কোরিয়ার সফলভাবে একটি পারমাণবিক পরীক্ষা চালানোর খবর পাওয়ার পর দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট পার্ক গিউন-হি

এডগার মাতোবাতো
এডগার মাতোবাতো

চার্লি মাইকের নির্দেশ ছাড়া কোনো হত্যাকাণ্ড আমি ঘটাইনি
দুতার্তের হত্যাকারী বাহিনী তাঁর ছদ্ম পরিচয় হিসেবে ‘চার্লি মাইক’ নামটি ব্যবহার করত জানিয়ে গতকাল বৃহস্পতিবার সিনেট কমিটিকে বাহিনীর অন্যতম সদস্য এডগার মাতোবাতো