সপ্তাহের উক্তি

পারমাণবিক অস্ত্রের মজুতের প্রশ্নে কোনো দেশের চেয়ে পিছিয়ে থাকতে রাজি নই
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বন্ধু রাষ্ট্রের প্রতি সামান্য অবিশ্বাস দেখানোও ঠিক নয়। আপত্তিকর কথা বলবেন না
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। প্যারিসের নিরাপত্তা নিয়ে ডোনাল্ড ট্রাম্ম্পের তোলা প্রশ্নের প্রতিক্রিয়ায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের অর্থনীতিকে যেভাবে দাঁড় করিয়েছেন, তাতে তাঁর অর্থনীতিতে নোবেল পাওয়া উচিত
ভারতের পশ্চিমবঙ্গের গৃহায়ণ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

লোকরঞ্জনবাদের বিকৃত চর্চার পাশাপাশি মৌলিক অধিকার কেড়ে নেওয়ার প্রবণতা রোগের মতো ছড়াচ্ছে
মানবাধিকারবিষয়ক পরিষদের প্রধান অধিবেশনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

এঁদের মতো সাংবাদিকেরাই সেই কাচের ছাদে ফাটল ধরাতে পারেন
মসুলে নিহত কুর্দি নারী সাংবাদিক শিফা গার্দির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতিসংঘে কুর্দি সরকারের প্রতিনিধি ও সাবেক সাংবাদিক
বায়ান সামি

আমি এবিভিপিকে ভয় পাই না। আমি একা নই
ভারতের ‘প্রতিবাদী শহীদকন্যা’ গুরমেহের কৌর
কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির ছাত্র সংগঠনের কর্মী-সমর্থকদের হুমকি প্রসঙ্গে