সপ্তাহের উক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেইদ রা’আদ আল-হুসেইন
জেইদ রা’আদ আল-হুসেইন

যুক্তরাষ্ট্রের আরও ভালো নেতৃত্বের প্রয়োজন
জাতিসংঘের মানবাধিকার প্রধান জেইদ রা’আদ আল-হুসেইন, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বার্ষিক অধিবেশনে

রাউল কাস্ত্রো
রাউল কাস্ত্রো

সীমান্তে দেয়াল নির্মাণে ট্রাম্পের নীতি কেবল মেক্সিকোর বিষয় নয়, এই উদ্যোগ পুরো লাতিন আমেরিকার বিরুদ্ধে
ভেনেজুয়েলায় বামপন্থী নেতাদের সম্মেলন উপলক্ষে দেওয়া ভাষণে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

ভয়াবহ! মাত্রই জানলাম, নির্বাচনের আগে ট্রাম্প টাওয়ারে আড়ি পাতার ব্যবস্থা করেছিলেন বারাক ওবামা
টুইটার বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পেনেলোপি ফিওঁ
পেনেলোপি ফিওঁ

পার্লামেন্টে তাঁকে অন্য কেউ সহযোগিতা করলেও অর্থ দিতে হতো, তাই আমরা সিদ্ধান্ত নিলাম কাজটি আমিই করব
স্বামীর সেক্রেটারি হিসেবে কাজ করার নামে অর্থ নিয়েছেন এ অভিযোগের জবাবে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ফ্রাঁসোয়া ফিওঁর স্ত্রী পেনেলোপি ফিওঁ

রিসেপ তাইয়েপ এরদোয়ান
রিসেপ তাইয়েপ এরদোয়ান

জার্মানি গণতন্ত্রের ধারেকাছেও নেই। তাদের আচরণ সাবেক নাৎসি আমলের আচরণের চেয়ে ভিন্ন কিছু নয়
তুরস্কের গণভোট নিয়ে প্রবাসী তুর্কিদের মধ্যে প্রচারণায় জার্মানির কর্তৃপক্ষের বাধা দেওয়া প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

পিটার আল্টমায়ের
পিটার আল্টমায়ের

এই বিষয়ে আমাদের সমালোচনা করা তুরস্কের উচিত হবে না। তা আমরা সহ্য করব না
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের চিফ অব স্টাফ পিটার আল্টমায়ের