সপ্তাহের উক্তি

কোনো দিন জানা যাবে না লন্ডন হামলা কেন হলো
নিহত খালিদ মাসুদ একাই যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের পাশে হামলা চালিয়েছিলেন জানিয়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশের উপসহকারী কমিশনার নিল বসু

বেইজিং বরাবরই হংকংয়ের মর্যাদা ও স্বাধীনতার সুরক্ষা দিতে চায়
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের নতুন নেতা ক্যারি লাম

এটি কোনো আনন্দের দিন নয়। আমরা ইতিমধ্যেই যুক্তরাজ্যকে মিস করছি
লিসবন চুক্তির ৫০ অনুচ্ছেদ কার্যকর করে পাঠানো থেরেসা মের চিঠি পেয়ে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক

এটা ঐতিহাসিক মুহূর্ত। এর থেকে পিছিয়ে যাওয়ার আর উপায় নেই
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে

থেরেসা মে যদি শ্রমিকের অধিকার নিশ্চিত করতে না পারেন, তবে এই প্রক্রিয়া হবে ‘ঐতিহাসিক জাতীয় ব্যর্থতা’
যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন

স্বাস্থ্যবিমাসহ অন্যান্য প্রশ্নে তাঁর দল সহযোগিতায় আগ্রহী। তবে এ জন্য ট্রাম্পকে দলের অতিরক্ষণশীলদের সঙ্গ ছাড়তে হবে
মার্কিন সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার