সপ্তাহের উক্তি

ওয়াশিংটন এখন সিরিয়ার বাশারের উৎখাতের বিষয়ে গুরুত্ব দেওয়ার পরিবর্তে তুরস্ক ও রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে কাজ করতে চায়
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি

আমার মনে হয়, সাজানো বা কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্ভাবনার বিষয়টি আমাদের উপেক্ষা করা উচিত হবে না, যে ঘটনা মুহূর্তেই দেশকে বদলে দেবে
প্রখ্যাত বামপন্থী বুদ্ধিজীবী নোয়াম চমস্কি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ব্যর্থতা ঢাকতে ও রাজনৈতিক সমর্থন বাড়াতে সাজানো সন্ত্রাসী হামলার পরিকল্পনা করতে পারেন উল্লেখ করে

আমরা সবাই মানুষ, এটা মাথায় রাখলেই ভেদাভেদ অনেক কমে যায়
ভারত সফরকালে এক অনুষ্ঠানে তিব্বতীয় আধ্যাত্মিক নেতা দালাই লামা

দালাই লামার সফরের ব্যবস্থা করে ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের মারাত্মক ক্ষতি করেছে
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং

ভারতকে একটি হিন্দু রাষ্ট্র করতে হলে রাষ্ট্রপতি পদে হিন্দু জাতীয়তাবাদী নেতা আরএসএস-প্রধান মোহন ভগবতকে বেছে নেওয়াটা ভালো হবে
শিবসেনা নেতা সঞ্জয় রাউত