সপ্তাহের উক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়াতুল্লাহ আলী খামেনি
আয়াতুল্লাহ আলী খামেনি

বুধবারের ‘পটকাবাজি’র ঘটনা ইরানের জনগণের মনোবলের ওপর তিল পরিমাণ প্রভাব ফেলবে না

পার্লামেন্ট ভবন ও আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনির মাজারে আইএসের হামলার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি

জেরেমি করবিন
জেরেমি করবিন

গত সাত বছরে ক্ষমতাসীনেরা পুলিশের বাজেট কাটায় সন্ত্রাসবাদের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় রসদ নেই পুলিশের হাতে

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্য সফরের সময় আমি বলেছিলাম জঙ্গি অর্থায়ন ঠেকাতে হবে, একে কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। দেখুন, নেতারা কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ প্রতিবেশী দেশগুলো কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আলথানি
শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আলথানি

কাতারের সরকার ইসলামি কট্টরপন্থীদের সাহায্য করছে, এমন একটা প্রমাণও নেই

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আলথানি

নিকি হ্যালি
নিকি হ্যালি

এটি মেনে নেওয়া কঠিন যে এই সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে পাঁচটি নিন্দা প্রস্তাব পাস করলেও ভেনেজুয়েলার কোনোটিই বিবেচনায় নেয়নি

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি

সোনিয়া গান্ধী
সোনিয়া গান্ধী

‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ব্যর্থ। দেশের আনাচকানাচে কৃষকেরা আত্মহত্যা করছেন

নরেন্দ্র মোদির সরকারকে তুলাধুনা করে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

ভ্লাদিমির পুতিন
ভ্লাদিমির পুতিন

মার্কিন গোয়েন্দারা ভুল পথে চালিত হয়েছেন। তাঁরা সামগ্রিকভাবে তথ্য বিশ্লেষণ করছেন না।

ট্রাম্পের নির্বাচনী সাফল্যের নেপথ্যে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

স্কট প্রুইট
স্কট প্রুইট

আমরা জলবায়ু চুক্তিতে থাকি তা ইউরোপীয় নেতারা চান, কারণ তাঁরা জানেন এটা আমাদের অর্থনীতির গতি ব্যাহত করবে

চুক্তি ত্যাগের জন্য বিশ্বনেতাদের সমালোচনার জবাবে ট্রাম্পের শীর্ষ জলবায়ু পরামর্শক স্কট প্রুইট