সপ্তাহের উক্তি

ন্যায়পরায়ণতার প্রতীক হয়ে ওঠা একজনের জন্য এমন একটি দেশের নেতৃত্ব দেওয়া বেমানান
রোহিঙ্গা নির্যাতনকে ‘জাতিগত নির্মূল’ উল্লেখ করে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির উদ্দেশে শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার সমাজকর্মী ডেসমন্ড টুটু

গত কয়েক বছরে বিশ্বকে যেসব সংকট মোকাবিলা করতে হয়েছে তার মধ্যে এটাই সবচেয়ে মারাত্মক
উত্তর কোরিয়ার একের পর এক পরমাণু পরীক্ষা চালিয়ে যাওয়া এবং তাদের রুখতে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি-ধমকির প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

ভারতে গড়ে প্রতি ঘণ্টায় দুটি শিশু যৌন নিপীড়নের শিকার হয়। প্রতি আট মিনিটে একটি শিশু নিখোঁজ হয়।
শিশু পাচার ও নিপীড়ন বন্ধে কাজ করবেন জানিয়ে শান্তিতে নোবেলজয়ী ভারতের কৈলাশ সত্যার্থী

সৌদি আরব আইনসম্মতভাবে বিমান হামলা চালানোর বারবার প্রতিশ্রুতি দিলেও তাদের বেআইনি হামলা থেকে ইয়েমেনের শিশুরাও বাদ পড়ছে না
সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ইয়মেনে যুদ্ধাপরাধ করছে উল্লেখ করে এইচআরডব্লিউর মধ্যপ্রাচ্যবিষয়ক পরিচালক সারাহ লি হুইটসন

জলবায়ু পরিবর্তন নিয়ে সন্দেহবাদীরা মূর্খ। তাদের উচিত বিজ্ঞানীদের কাছে এ ব্যাপারে জিজ্ঞাসা করা
ঘূর্ণিঝড় ইরমার আঘাতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস