সপ্তাহের উক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

হিলারি সুযোগ পেলে ওভাল অফিসও বেচে দেবেন।
আইওয়া অঙ্গরাজ্যে গত সপ্তাহের বুধবার এক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প

হিলারি ক্লিনটন
হিলারি ক্লিনটন

লাখো মার্কিন পরিবার যখন কঠোর পরিশ্রম করে নির্ধারিত কর দিচ্ছে, তখন মনে হচ্ছে তিনি (ট্রাম্প) কোনো অবদানই রাখছেন না।
রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ১৮ বছর ধরে কেন্দ্রীয় সরকারের আয়কর এড়িয়ে থাকতে পারেন—এমন খবর প্রকাশের পর গত সোমবার ওহাইও অঙ্গরাজ্যে এক সভায় ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন

বিল ক্লিনটন
বিল ক্লিনটন

‘ওবামাকেয়ার’ বিশ্বের সবচেয়ে বড় পাগলামির একটি।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যনীতির সমালোচনা করে গত মঙ্গলবার মিশিগানে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন

রদ্রিগো দুতার্তে
রদ্রিগো দুতার্তে

হিটলার ৩০ লাখ ইহুদিকে নিধন করেছিলেন... ফিলিপাইনে মাদকাসক্ত মানুষের সংখ্যা ৩০ লাখ। ওদের সব কটাকে মেরে ফেলতে পারলে আমি খুশি হব।
ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানকে ইহুদি নিধনযজ্ঞের সঙ্গে তুলনা করে গত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ভারত কখনো কোনো দেশকে আক্রমণ করেনি। ভারত অন্যের জমির জন্য লালায়িত নয়।
ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিকতম উত্তেজনার পরিপ্রেক্ষিতে নয়াদিল্লিতে গত রোববার অনাবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নওয়াজ শরিফ
নওয়াজ শরিফ

সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছি আমরা। জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই পাকিস্তানের জাতীয় নীতির অংশ।
সীমান্ত নিরাপত্তা, বিশেষ করে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি নিয়ে গত মঙ্গলবার দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ