সপ্তাহের উক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহলে তুমি জেলে থাকতে
ভাগ্যিস, ট্রাম্পের মতো মেজাজের কেউ দেশ চালাচ্ছে না—ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের এ মন্তব্যের পর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প

আমি বাজপাখি নই। নই শান্তির পায়রাও। আমি সব সময় শান্তির পথের পথিক।
এক সাক্ষাৎকারে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস, যিনি এবারের শান্তিতে নোবেল বিজয়ী

ভারত-পাকিস্তান সীমান্ত ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে পুরোপুরি কাঁটাতারের বেড়ায় ঘেরা হয়ে যাবে
সীমান্ত নিরাপত্তা পর্যালোচনা বৈঠকের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

মোদি যত দিন ভারতের প্রধানমন্ত্রী থাকবেন, তত দিন সম্পর্কের উন্নতি হবে না
এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ