সফর বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলি ও ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনার লক্ষ্যে চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফরের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। ইসরায়েলের গণমাধ্যমে গতকাল সোমবার এ কথা জানানো হয়। আগামী সপ্তাহে তাঁর সফরসূচি পুনর্নির্ধারিত হতে পারে। আজ মঙ্গলবার কেরির এ সফর শুরুর কথা ছিল। তবে, এই খবরের ব্যাপারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এএফপি।