সব ‘চীনা অস্ত্র’ চীনা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার অবৈধ অস্ত্রের বাজার ‘চীনে তৈরি অস্ত্রে’ সয়লাব। কিন্তু এসব ‘চীনা অস্ত্র’-এর অনেকগুলোই হয়তো আসলে চীনে তৈরি নয়। মিয়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠী এসব ‘চীনা অস্ত্র’ তৈরি করে থাকে।অস্ত্রবিরোধী আন্দোলনকারীরা বলছেন, দক্ষিণ এশিয়ার বিদ্রোহীরা যেসব অস্ত্র ও মেশিনগান ব্যবহার করে থাকে, মিয়ানমারের বিদ্রোহী সংগঠন ইউনাইটেড ওয়া স্টেট আর্মি (্ইউডব্লিউএসএ) সেগুলো তৈরি করে থাকে। চীনের অস্ত্র কারখানাগুলো থেকে অনানুষ্ঠানিক অনুমতি নিয়ে বিদ্রোহী গোষ্ঠীটি এসব অস্ত্র তৈরি করছে।ইউডব্লিউএসএ একটি জাতিগত বামপন্থী বিদ্রোহী গোষ্ঠী। এ বিদ্রোহী গোষ্ঠীর প্রায় ৩০ হাজার যোদ্ধা রয়েছে। গোষ্ঠীটি অস্ত্র ব্যবসা ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ছোট অস্ত্রের বিস্তারের বিরুদ্ধে আন্দোলনকারী বীণালক্ষ্মী নেপরাম বলেন, চীনের অস্ত্র কারখানাগুলো লাভের জন্য মরিয়া। এ অস্ত্র কার হাতে যাচ্ছে, এ ব্যাপারে তাদের কোনো চিন্তা নেই।সূত্র জানায়, অনানুষ্ঠানিক অনুমতি নেওয়ার মাধ্যমে ইউডব্লিউএসএ ‘চীনা অস্ত্র’ তৈরি করতে শুরু করে। অস্ত্রের নকশার জন্য চীনা কোম্পানিগুলোকে বিপুল পরিমাণ অর্থ দেওয়ার পরই তারা অস্ত্র তৈরির কাজ শুরু করে।সূত্র বলছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) ১০ থেকে ১২ বছরের মধ্যে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় অবৈধ অস্ত্র ব্যবসায়ী হিসেবে আবির্ভূত হয়েছে। গোষ্ঠীটি প্রথমে কম দামে চীনা অস্ত্র কিনে থাকে। এরপর তারা সেসব অস্ত্র ভারত ও নেপালের মাওবাদী বিদ্রোহীদের কাছে বিক্রি করে।নাম প্রকাশে অনিচ্ছুক উলফার দুই জ্যেষ্ঠ নেতা বলেন, ওয়া বিদ্রোহীদের তৈরি অস্ত্র প্রাথমিকভাবে চীনা অস্ত্রের তুলনায় নিকৃষ্টমানের ছিল। কিন্তু কয়েক মাসের মধ্যে উত্পাদন ত্রুটি দূর করা সম্ভব হয়। বিবিসি।