সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের বাসিন্দা ডিনা ম্যানফ্রেডিনি (১১৫) গত রোববার রাতে মারা গেছেন।ডিনার নাতনি লরি লগলি বলেন, বয়স্ক ব্যক্তিদের একটি আশ্রয়কেন্দ্রে ঘুমের মধ্যে ডিনার মৃত্যু হয়। জর্জিয়ার বাসিন্দা ১১৬ বছর বয়সী বেস কুপারের মৃত্যুর পর ৫ ডিসেম্বর গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ ডিনাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়। ১৮৯৭ সালে ইতালিতে জন্মগ্রহণকারী এই নারী ১৯২০ সালে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন।গিনেস কর্তৃপক্ষ জানায়, তিনি ঘর-সংসার দেখার পাশাপাশি বাগান পরিচর্যার কাজ করতেন। ৯০ বছর বয়সে তিনি ঘর পরিষ্কারের কাজও নেন। কর্তৃপক্ষ জানায়, ডিনা ১১০ বছর বয়স পর্যন্ত কারও সাহায্য ছাড়াই জীবন যাপন করে গেছেন। সিএনএন।