সবচেয়ে বেশি আসনে জয়ী তৃণমূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়ী হয়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।

গ্রাম পঞ্চায়েতের মোট ৪৮ হাজার ৮০০টি আসনের মধ্যে ২৫ হাজার ৭৭টি আসনে জয়ী হয়েছে দলটি।এর মধ্যে পাঁচ হাজার ৩০০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস।নির্বাচনে ১৫ হাজার ৫৯৩টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে বামফ্রন্ট।

গত ১১, ১৫, ১৯, ২২ ও ২৫ জুলাই পাঁচ দফায় অনুষ্ঠিত এই পঞ্চায়েত নির্বাচনের ফলাফল গত ২৯ জুলাই থেকে গণনা শুরু হয়।আজ রোববার এই ফলাফল প্রকাশ করা হয়।

এ ছাড়া নির্বাচনের ফলাফলে তৃতীয় অবস্থানে থাকা কংগ্রেস পেয়েছে পাঁচ হাজার ৫০৬টি আসন। বামফ্রন্ট ও কংগ্রেসের অভিযোগ, বিরোধী দলকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার পাশাপাশি  জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করায় তৃণমূল কংগ্রেসের পাঁচ হাজার ৩০০ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।