প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরের বয়স ১০৩ বছর। আর কনের ৯১। তাঁদের বিয়েটি হলো গতকাল শনিবার, যুক্তরাজ্যে। দুজন মিলে বয়স ১৯৪ বছর। এত বেশি বয়সী জুটি এর আগে বিয়ে করেননি। আগের রেকর্ডটি ছিল ফ্রান্সের এক জুটির। তাঁরা বিয়ে করেছিলেন ১৯১ বছর বয়সে। গতকাল বিয়ের আগে ২৭ বছর ধরে একসঙ্গে ছিলেন জন কিরবি ও ডোরেন লুকি। ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের ইস্টবার্ন এলাকার একটি হোটেলে গতকাল তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন।
এএফপি