সবচেয়ে ভয়ংকর ১০ রাষ্ট্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের ভয়ংকর রাষ্ট্রের একটি তালিকা প্রকাশ করেছে ওয়াশিংটনভিত্তিক গোয়েন্দাবিষয়ক চিন্তন গোষ্ঠী ইন্টারসেন্টার। তালিকার সবার ওপরে রয়েছে ইরাক।
আজ বুধবার বার্তা সংস্থা পিটিআই জানায়, প্রতিষ্ঠানটি গতকাল মঙ্গলবার তালিকাটি বিন্যস্ত করে।
গত ৩০ দিনে সন্ত্রাসী ও বিদ্রোহী তত্পরতার ওপর ভিত্তি করে দেশের হুমকির সূচক (সিটিআই) শীর্ষক ওই তালিকাটি তৈরি করা হয়েছে।
তালিকায় সবার ওপরে উঠে আসায় সবচেয়ে ভয়ংকর রাষ্ট্র হয়েছে ইরাক। শীর্ষ ১০টি ভয়ংকর রাষ্ট্রের বাকি দেশগুলো হলো—নাইজেরিয়া (দ্বিতীয়), সোমালিয়া (তৃতীয়), আফগানিস্তান (চতুর্থ), ইয়েমেন (পঞ্চম), সিরিয়া (ষষ্ঠ), লিবিয়া (সপ্তম), পাকিস্তান (অষ্টম), মিসর (নবম) ও কেনিয়া (দশম)।