সবচেয়ে উঁচু তাঁবু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী নেই সেখানে! দোকানপাট, সিনেমা হল, দৌড়ের মাঠ, উদ্যান থেকে শুরু করে কৃত্রিম সৈকত পর্যন্ত অনেক কিছুই আছে! এসব আছে বিশাল এক তাঁবুর ভেতর। দাবি করা হচ্ছে, এটিই বিশ্বের সবচেয়ে উঁচু তাঁবু। এর উচ্চতা ১৫০ মিটার (৪৯০ ফুট)। গোটা আয়োজন দেখলে মনে হবে যেন এক শহরের ভেতর আরেকটি ছোট শহর তৈরি করা হয়েছে!তাঁবুটি স্থাপন করা হয়েছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের রাজধানী আসতানায়। গতকাল মঙ্গলবার সে দেশের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের ৭০তম জন্মদিনে তাঁবুটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। ‘দ্য খান শাতির এন্টারটেইনমেন্ট সেন্টার’ নামের ওই তাঁবুর নকশা তৈরি করেছে ব্রিটিশ প্রতিষ্ঠান ফস্টার অ্যান্ড পার্টনারস। আসতানার পরিবর্তনশীল আবহাওয়ার কথা মাথায় রেখে তাঁবুর নকশা করা হয়েছে। রাখা হয়েছে সহনীয় তাপমাত্রার ব্যবস্থা। তাঁবুটি তৈরি করতে সময় লেগেছে চার বছর। বিবিসি।