সবচেয়ে কুৎসিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ এক ব্যতিক্রমী প্রতিযোগিতা। যে ব্যক্তি সবচেয়ে কুৎসিত বলে বিবেচিত হবেন, তাঁকে দেওয়া হবে ‘মি. আগলি’ খেতাব। পুরস্কার হিসেবে পাবেন ১৭৪ মার্কিন ডলার। গত শনিবার রাতে জিম্বাবুয়ের সীমান্ত শহর বেইটব্রিজের প্যাগোমো হাইটস অবকাশকেন্দ্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন বুলাওয়ে শহরের বাসিন্দা অস্টিন এমবিউই। দ্য হেরাল্ড পত্রিকার খবরে গতকাল সোমবার বলা হয়, আটজন প্রতিযোগীকে টপকে ‘মি. আগলি’ হয়েছেন অস্টিন। আর্থিক পুরস্কার ছাড়াও একটি কম্বল পেয়েছেন তিনি। এ সময় শত শত দর্শক করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানায়। প্রথম রানারআপ হয়েছেন আপীয় রানারআপ চিতোভা চেজহিরা (৩৯)। অনুভূতি জানাতে গিয়ে অস্টিন বলেন, ‘এ বিজয়ে আমি গৌরব বোধ করছি। সেই ছেলেবেলা থেকে লোকজন আমার কুৎসিত চেহারা নিয়ে কত হাসাহাসি করেছে। আজ বিশ্ববাসী দেখল, আমার এই কুৎসিত চেহারারও একটি সুন্দর দিক আছে।’জিম্বাবুয়ের ন্যাশনাল আর্টস কাউন্সিল ও পর্যটন কর্তৃপক্ষ আয়োজিত এ প্রতিযোগিতার বিচারক ছিলেন নারীরা। এএফপি।