সবচেয়ে ক্ষুদ্র ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র ক্যামেরা প্রস্তুত করেছে বলে দাবি করেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-ভিত্তিক হ্যামাশার শ্লেমার কোম্পানি গতকাল বৃহস্পতিবার এ দাবি করেছে।মাত্র এক ইঞ্চি মাপের এই ক্যামেরার ওজন মাত্র আধ আউন্স। এতে ছবি তোলার জন্য শুধু আঙুল রাখার জায়গা পাওয়া যাবে। তবে আকার যত ছোটই হোক, ক্যামেরাটিতে সামান্য একটু আঙুলের চাপে পূর্ণ আকারের ছবিই পাওয়া যাবে। তা ছাড়া বড় ক্যামেরাগুলোর মতো ভিডিও করা যাবে।হ্যামাশার শ্লেমার কোম্পানির মহাব্যবস্থাপক ফ্রেড বার্নস জানান, তাঁদের তৈরি করা এই ক্যামেরা একটি মার্বেলের চেয়ে কিছুটা বড়। এটি দারুণ নজরকাড়া একটি যন্ত্র, যা সহজেই জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। অরেঞ্জ অনলাইন।