সবচেয়ে খাটো মানুষ নেপালের খগেন্দ্র!
নেপালের কিশোর খগেন্দ্র থাপা মগর বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে। ১৭ বছর বয়সী মগরের উচ্চতা ২২ ইঞ্চি। এর আগে গত সোমবার অ্যাডওয়ার্ড নিনো হার্নান্দেজ নামে অন্য একজনকে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির মানুষের স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। ২৭ ইঞ্চি উচ্চতার হার্নান্দেজ কলম্বিয়ার নাগরিক।গত মঙ্গলবার নিউইয়র্কে এক সফরে গেলে সেখানে মগরকে তারকার মর্যাদা দেওয়া হয়। টাইম স্কয়ারে তাঁকে একঝলক দেখতে মানুষের হুড়োহুড়ি পড়ে যায়। উদ্ভট বিষয় নিয়ে অনুষ্ঠান রিপ্লিজ বিলিভ ইট অর নটের আয়োজনে প্রচারণা-সংক্রান্ত এক অনুষ্ঠানে অংশ নিতে নিউইয়র্কে তার এটাই প্রথম সফর। টাইম স্কয়ারে নিয়ন আলোয় ঝলমলে বিশাল বিলবোর্ডের নিচে সাদা শার্টের ওপর ছাই রঙের জ্যাকেট পরে ক্যামেরার সামনে পোজ দেয়। রিপ্লি পাঁচ কেজি ওজনের মগরকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে ঘোষণা করে।সোমবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ কলম্বিয়ার নাগরিক হার্নান্দেজকে সবচেয়ে খর্বাকৃতির মানুষ বলে ঘোষণা দেয়। এ সময় তারা মগর এখনো প্রাপ্তবয়স্ক হয়নি বলে উল্লেখ করে।রিপ্লি জানায়, মগর আগামী মাসে আঠারোতে পা দেবে। কাজেই তার চেয়ে পাঁচ ইঞ্চি বড় হার্নান্দেজ এমনিতেই সর্বকনিষ্ঠ মানুষের খেতাব হারাবেন। রিপ্লির বিলিভ ইট অর নট অনুষ্ঠানে বিচিত্র ও উদ্ভট ধরনের বিষয় যেমন পাঁচ পাওয়ালা গরু, দাড়িওয়ালা নারী, দুই মাথার ভেড়া ইত্যাদি তুলে ধরা হয়। মগরের দোভাষী মিন বাহাদুর রানা বলেন, ‘মগর অন্য সাধারণ কিশোরদের মতোই। সে এবং অনেক। সে প্রচুর হাসতে পারে। সে একজন বড়সড় মেয়ে বন্ধু চায়। মগরের ইচ্ছা চিকিৎসক হওয়া।’ এএফপি।