সবচেয়ে ছোট ব্যাঙ
কৃত্রিম প্রজননের মাধ্যমে বিশ্বের সবচেয়ে ছোট ব্যাঙ জন্ম দেওয়ার দাবি করেছেন চীনের কম্পিউটার বিজ্ঞানের এক অধ্যাপক।হু গ্যানশেঙ নামের ওই অধ্যাপক জানান, নতুন এই ব্যাঙ এত ছোট যে ভালোভাবে দেখতে হলে আতশি কাচের প্রয়োজন হবে। দৈর্ঘ্য মাত্র আধা সেন্টিমিটার। তবে এরা এক লাফে ১০ সেন্টিমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে।অধ্যাপক হু বলেন, খুব ছোট হলেও এরা বেশ চটপটে। খেলতে পছন্দ করে। স্থানীয় অনেক ব্যাঙের মধ্যে সংকরায়ণ করে নতুন এ জাতটি উদ্ভাবন করা হয়েছে বলে তিনি জানান।নানচ্যাঙের জিয়াংশি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নর্মাল ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন গ্যানশেঙ। তিনি জানান, তাঁর এই সাফল্যের কথা সহকর্মীদের জানাতে চাননি।হু বলেন, ‘আমার আশঙ্কা ছিল, সহকর্মীরা বলতে পারেন যে আমি আমার কাজের প্রতি মনোযোগী নই। যদিও আমি এ কাজ করেছি আমার অবসর সময়ে।’ অধ্যাপক হু আরও বলেন, ‘গত বছর আমি শহরের উপকণ্ঠে বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের ব্যাঙ সংগ্রহ করি। এরপর তাদের মধ্যে সংকরায়ণ করে নতুন প্রজাতির ব্যাঙ উদ্ভাবন করেছি।’ অরেঞ্জ অনলাইন।