সবচেয়ে দামি বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফেরারি গত বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছে। ফেরারির শোরুমে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ফেরারির একজন মুখপাত্র জানান, হীরকখচিত এই বইটির দাম দুই লাখ ৫০ হাজার ডলার। দ্য ফেরারি অফিশিয়াল ওপাস নামের এই বইটিতে প্রতিষ্ঠানটির দীর্ঘ যাত্রার অভিজ্ঞতার ইতিহাস তুলে ধরা হয়েছে। বইটির পৃষ্ঠা সংখ্যা ৮৫২। ওজন ৩৭ কেজি। বইটি ছাপানো হয়েছে মাত্র চার হাজার ১০০ কপি। ভারতের ইতিহাসে এই প্রথম এত দামি বই বাজারে ছাড়া হলো। কলকাতা প্রতিনিধি।