সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ হয়েছে গত বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবাশ্ম জ্বালানি ব্যবহারের বিরূপ প্রভাবে ক্ষতিকর কার্বন নিঃসরণের মাত্রা গত বছর সবচেয়ে বেশি ছিল। গত বছর ৫১ কোটি ২০ লাখ মেট্রিক টন কার্বন নিঃসরণ হয়েছে। গত সপ্তাহে প্রকাশ করা যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। বিশ্ব উষ্ণ হয়ে ওঠার জন্য এই কার্বন নিঃসরণকে দায়ী করা হয়।বিশ্বে ২০০৯ থেকে ২০১০ সালে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ হলো চীন। দেশটি গত বছর অন্তত ২১ কোটি ২০ লাখ মেট্রিক টন কার্বন নিঃসরণ করেছে। যা একই সময় যুক্তরাষ্ট্রের তুলনায় পাঁচ কোটি ৯০ লাখ ও ভারতের তুলনায় চার কোটি ৮০ লাখ মেট্রিক টন বেশি।টেনেসিতে অবস্থিত অক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির কার্বন ডাই-অক্সাইড ইনফরমেশন অ্যানালাইসিস সেন্টার এনভায়রনমেন্টাল সায়েন্সেস ডিভিশনের পরিচালক টম বোডেন বলেছেন, মাত্র এক বছরে কার্বন নিঃসরণের এই পরিমাণ বিপুল। আমরা ১৭৫১ সাল থেকে সংগৃহীত তথ্য-উপাত্তের বিশ্লেষণ করেছি। এতে দেখা গেছে, এ সময়ের মধ্যে মাত্র এক বছরে সর্বোচ্চ ৫০ কোটি মেট্রিক টন কার্বন নিঃসরণের রেকর্ড আছে। এএফপি।