সবচেয়ে বেশি মার্কিন সেনা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০১ সালে আফগান যুদ্ধ শুরু হওয়ার পর চলতি বছর আফগানিস্তানে সবচেয়ে বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। ২০১০ সালে এ পর্যন্ত ৩২৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে। ২০০৯ সালে ৩১৭ জন মার্কিন সেনা নিহত হয়েছিল। আফগান যুদ্ধে এ পর্যন্ত দুই হাজার ৫৮ জন বিদেশি সেনা নিহত হয়েছে। তাদের মধ্যে এক হাজার ২৭০ জন মার্কিন সেনা। এএফপি।