সবচেয়ে বেশিসাংবাদিক জেল খাটছেন তুরস্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের কারাগারে বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশিসংখ্যক সাংবাদিক বন্দীজীবন কাটাচ্ছেন। তুরস্কের পরই রয়েছে ইরান ও চীন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।সংগঠনটি বলেছে, তুরস্কে এ বছর কারাবন্দী সাংবাদিকের সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। এসব সাংবাদিকের মধ্যে রয়েছেন অপরাধবিষয়ক প্রতিবেদক ও সম্পাদকেরা। রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে তাঁদের বন্দী করা হয়।সিপিজের নির্বাহী পরিচালক জোয়েল সিমন এক বিবৃতিতে বলেন, ‘আমরা এমন একটি সময় বসবাস করছি, যখন সাংবাদিকদের ভীতি প্রদর্শন, আটক ও কারাগারে পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন সরকার রাষ্ট্রবিরোধী তৎপরতা ও সন্ত্রাসের অভিযোগকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’জোয়েল আরও বলেন, ‘পীড়াদায়ক ঘটনার প্রতিবেদন তৈরিকে অপরাধমূলক কাজ হিসেবে চিহ্নিত করা কেবল আন্তর্জাতিক আইনের লঙ্ঘনই নয় বরং তা বিশ্বব্যাপী মানুষের স্বাধীনভাবে তথ্য সংগ্রহ, প্রচার ও জানার অধিকারকেও ব্যাহত করে।’সিপিজে বলেছে, ১ ডিসেম্বর পর্যন্ত তুরস্কে কমপক্ষে ৪৯ জন সাংবাদিক কারাবন্দী হয়েছেন। এঁদের মধ্যে বেশ কয়েকজন আছেন কুর্দি প্রতিবেদক, যাঁদের সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা ও বাকি সাংবাদিকদের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে আটক করা হয়। একই সময়ে ইরান কারাবন্দী করেছে কমপক্ষে ৪৫ জন ও চীন ৩২ জন সাংবাদিককে। এএফপি।