সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রধান প্রার্থী ও তাঁদের রাজনৈতিক সমর্থক পলিটিক্যাল অ্যাকশন কমিটি মোট ২০০ কোটি ডলার বা তার চেয়েও বেশি অর্থ ব্যয় করবে।
হিলারির ক্ষেত্রে মোট ব্যয় ১৩০ কোটি ডলার, ট্রাম্পের ৮০ কোটি ডলার। এই দুজন ছাড়াও এ বছর মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তাঁদের ব্যয় নিয়ে ২০১৬ সালের নির্বাচনে মোট খরচের পরিমাণ দাঁড়াবে ৬৬০ কোটি ডলার। এই হিসাব দিয়েছে ওপেন সিক্রেট নামে একটি গবেষণা সংস্থা।
এই হিসাব সঠিক হলে এ বছরের নির্বাচন হয় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অথবা দ্বিতীয় ব্যয়বহুল নির্বাচন হিসেবে ইতিহাসে স্থান পাবে। মার্কিন ফেডারেল ইলেকশন কমিশনের হিসাব অনুসারে, ২০১২ সালে মোট ব্যয় হয়েছিল ৭০০ কোটি ডলারের বেশি। দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী—বারাক ওবামা ও মিট রমনি প্রত্যেকে ১০০ কোটি ডলারের বেশি ব্যয় করেছিলেন।