সবচেয়ে ব্যয়বহুল শহর টোকিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের রাজধানী টোকিও বিদেশিদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে। কনসালটেন্সি সংস্থা মার্সারের সমীক্ষায় এ তথ্য প্রকাশ করা হয়েছে। ব্যয়বহুল নগরের তালিকায় পরে রয়েছে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা।মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের দাম বেড়ে যাওয়ায় টোকিওতে বিদেশিদের বসবাসের খরচ বেড়েছে। ইউরোর দরপতনের ফলে প্যারিস, রোম, মাদ্রিদ, বার্লিন ও আমস্টারডামের মতো ইউরোপীয় শহরে বিদেশিদের জীবন যাপনের খরচ গত এক বছরে কমেছে। তালিকায় বাংলাদেশের রাজধানীঢাকার অবস্থান ১৮৪তম। বিবিসি।