সবচেয়ে বড় কৃষ্ণ গহ্বর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন বিজ্ঞানীরা নতুন এক কৃষ্ণ গহ্বরের (ব্ল্যাক হোল) সন্ধান পাওয়ার দাবি করেছেন। তাঁদের দাবি, এ পর্যন্ত আবিষ্কৃত কৃষ্ণ গহ্বরগুলোর মধ্যে এটিই সবচয়ে বড়। কৃষ্ণ গহ্বর হচ্ছে মহাকাশের এমন এক অন্ধকারময় এলাকা, যার প্রচণ্ড টান থেকে আলোরও রেহাই নেই। বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, এটি আমাদের পুরো সৌরজগৎকে গিলে ফেলার মতো যথেষ্ট বড়। এর ওজন হতে পারে ৬৮০টি সূর্যের সমান। পৃথিবী থেকে পাঁচ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত সবচেয়ে বড় ছায়াপথ এম ৮৭-তে এর অবস্থান। হাওয়াইয়ের মনাকি থেকে একটি বিশেষ দুরবিনের মাধ্যমে বিজ্ঞানীরা এই কৃষ্ণ গহ্বরের সন্ধান পান। গবেষকদের মতে, অতীতে শত শত কৃষ্ণ গহ্বর এক হয়ে এই সুবিশাল গহ্বরটি তৈরি হতে পারে। অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী কার্ল গেবহার্ডট বলেন, ‘এই কৃষ্ণগহ্বর আমাদের গোটা সৌরজগৎ গিলে ফেলতে পারবে।’প্যাসাডেনার ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির জ্যোতির্বিজ্ঞানী জর্জ ডিজোরগোভস্কি বলেন, ‘এত বড় কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণা আমাদের হয়তো এই বিষয়টি প্রমাণ করতে সাহায্য করবে, আমরা যাকে কৃষ্ণ গহ্বর বলি, তা সত্যিই কৃষ্ণ গহ্বর।’ ডেইলি মেইল।