সবচেয়ে বড় চায়ের কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যতম প্রধান চা উৎপাদনকারী দেশ শ্রীলঙ্কা। এ তথ্য অনেকেই জানেন। তবে চা নয়, এবার চায়ের কাপ তৈরি করে আলোচনায় এসেছে এই দ্বীপরাষ্ট্রটি। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় চায়ের কাপ তৈরি করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠিয়েছে শ্রীলঙ্কা।১০ ফুট উচ্চতা ও ৮ ফুট প্রশস্ত লাল রঙের বিশাল এই কাপে তিন হাজার ৭৮৫ লিটার পানি, ৬৪ কেজি চা, ৮৭৫ কেজি দুধ ও ১৬০ কেজি চিনি মিশিয়ে চা তৈরি করা সম্ভব হবে। এটি গত বছর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া কাপের চেয়ে প্রায় ৩৩ শতাংশ বড়।সম্প্রতি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বিভিন্ন সড়ক ঘুরে কাপটি নগরবাসীকে দেখানো হয়। এ কাপে তৈরি চা স্থানীয় ব্যক্তিদের মধ্যে বিতরণও করা হয়।গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের একজন প্রতিনিধি বড় কাপ হিসেবে শ্রীলঙ্কার এই কাপের রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেন। বিবিসি।