সবচেয়েপ্রভাবশালী চিত্রশিল্পী ওয়েইওয়েই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাবশালী সাময়িকী আর্ট রিভিউ বিশ্বের সবচেয়েপ্রভাবশালী চিত্রশিল্পী হিসেবে চীনের ভিন্নমতাবলম্বী শিল্পী আই ওয়েইওয়েইয়ের নাম ঘোষণা করেছে। গত বুধবার সাময়িকীটি এ ঘোষণা দেয়।লন্ডনভিত্তিক সাময়িকীআর্ট রিভিউ বিশ্বের ক্ষমতাধর ১০০ জন শিল্পীর তালিকা প্রকাশ করেছে। এই তালিকার শীর্ষস্থানটিই পেয়েছেন ওয়েইওয়েই। লন্ডনের সারপেন্টান গ্যালারির পরিচালক হ্যান্স-উলরিখ অবরোস্ট ও জুলিয়া পেটোন জোন্সকে পেছনে ফেলে ক্ষমতাধর শিল্পী নির্বাচিত হন তিনি।আর্ট রিভিউয়ের সম্পাদক মার্ক র‌্যাপোল্ট বলেন, রাজনীতিতেও যে শিল্পের বড় ভূমিকা আছে, চীনের ভিন্নমতাবলম্বী শিল্পী ওয়েইওয়েই তা মনে করিয়ে দিয়েছেন। কর ফাঁকির অভিযোগে চীনা কর্তৃপক্ষ ওয়েইওয়েইকে ৮১ দিন আটকে রাখে। গত জুনে মুক্তি পান ওয়েইওয়েই।আর্ট রিভিউয়ের তালিকায় ওয়েইওয়েইয়ের পরই যৌথভাবে আছেন হ্যান্স-উলরিখ অবরোস্ট ও জুলিয়া পেটোন জোন্স। তৃতীয় স্থানে আছেন গ্লেন ডি লোরি। এএফপি।