সবার আগে টুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর শীতনিদ্রার সময় ইঁদুরের ভয়ানক কামড়ে সামনের একটি পা হারিয়েছিল ছবির এই কচ্ছপ। পরে সেখানে জুড়ে দেওয়া হয় একটি চাকা। বর্তমানে এই চাকার সাহায্যেই দিব্যি চলাফেরা করছে টুলি নামের এ কচ্ছপ। চাকা লাগানোর পর তার গতি বেড়েছে। তার সঙ্গে পেরে উঠছে না বন্ধুরা কেউ।ইংল্যান্ডের নরউইচ শহরের বাসিন্দা ৬৪ বছরের ফিলিপ চাব নিজ উদ্যোগে কচ্ছপটির পায়ে চাকা লাগানোর ব্যবস্থা করেছেন। তাঁর মেয়ে ইলেনর কচ্ছপ সংরক্ষণের একটি সংগঠন পরিচালনা করছেন।ফিলিপ বলেছেন, ‘গত বছরের ঘটনা। একজন পশুচিকিৎসক কচ্ছপটির জীবন বাঁচিয়ে এটি আমাদের কাছে হস্তান্তর করেছেন। তখন এটি হাঁটতে পারলেও ভারসাম্য রক্ষা করতে পারত না। খুবই ধীরগতিতে হাঁটত।’ফিলিপ জানান, টুলি শুরুতে হাঁটার সময় এর খোসার সঙ্গে মাটির ঘষা লাগত। ফলে হাঁটাচলায় তার অনেক সমস্যা হতো। পরে একটি খেলনা ট্রাক্টর কিনে এনে এর একটি চাকা অপসারণ করে টুলির শরীরের সঙ্গে জুড়ে দেওয়া হয়। ফিলিপ জানান, টুলি চাকা পেয়ে খুশি। চাকা পরে হাঁটতে তার কোনো অসুবিধা হচ্ছে না। তিনি বলেন, টুলি এখন ভারসাম্য রাখতে পারছে। অরেঞ্জ অনলাইন।